ঢাকাFriday , 26 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ৫ দফা দাবিতে দেবীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    admin
    September 26, 2025 9:17 pm
    Link Copied!

    আল আমিন খন্দকার, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি, পঞ্চগড়//

    জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামি উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় দেবীগঞ্জ বিজয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বিজয় চত্বরে সমাবেশে মিলিত হয়।

    সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত পঞ্চগড়-২ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব সুফিউল্লাহ সুফি

    উপজেলা আমির মাওলানা আব্দুল বাসেত এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মোঃ আবুল বাশার বসুনিয়া, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখা । বেলাল হোসেন, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখা ও ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মশিউর রহমান সহ আরো অনেকে।

    বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনঅধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST