মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম জেলা থেকে
নিয়ন্ত্রণহীন ট্রাফিক ব্যবস্থাপনা এবং যততত্র যানবাহন পার্কিং এর কারণে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। ফলস্বরূপ সময় মত অফিসগামী লোকজন চাকরির স্থানে পৌঁছাতে পারছে না এবং যানবাহন ধীরগতি চলার কারণে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে।
নগরের বিভিন্ন সড়ক পরিদর্শনে দেখা যায় আগ্রাবাদ চৌমুহনী দেওয়ানহাট ইপিজেড মোড় বহদ্দারহাট জিইসির মোড় চকবাজার আন্দরকিল্লা মুরাদপুর নিউমার্কেট এলাকা কোতোয়ালি মোড় লালদীঘির পাড় অক্সিজেন মোড় দুই নাম্বার গেট এলাকা কাপ্তাই রাস্তার মাথা নতুন ব্রিজ এলাকা টাইগার পাস মোড় অলংকার মোড় একে খান মোড় বড়পোল মোড় পাহাড়তলী এলাকা সহ নগরের আরো অনেক জায়গায় বিভিন্ন কোম্পানির যানবাহন এবং ব্যক্তিগত গাড়ি অবৈধভাবে পার্কিং করে রাখার কারণে এসব জায়গায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। বিশেষ করে ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণহীন ব্যবস্থাপনা এবং পুরনো আমলের ট্রাফিক ব্যবস্থাপনা চলমান থাকায় নগরীতে যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। তার উপরে মাঝপথে হঠাৎ করে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহন থেকে অবৈধ উপায়ে টাকা আদায় করতে দেখা যায় ট্রাফিক পুলিশে কর্মরত কনস্টেবল দের। তারা গাড়ি চেক করার নামে ড্রাইভারদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করে সড়কের মাঝ পথে তাই পেছনে থাকা গাড়ি গুলো দাঁড়িয়ে যায় হঠাৎ করে এতে যানজটের সৃষ্টি হতে দেখা যায় প্রায় সময়।
সার্জেন্টরা গাড়ির কাগজপত্র চেক করার নামে ট্রাফিক কনস্টেবলদের দায়িত্ব দেয় গাড়ি থামানোর এতে কনস্টেবলরা কিছু কিছু গাড়ি থামিয়ে কাগজপত্র চেক করার নামে দীর্ঘ গাড়ির লাইন ধরিয়ে রাখে এতে অনেক সময় যাত্রী সাধারণ বিরক্ত প্রকাশ করে কারণ তারা সঠিক উবায়ে গাড়ির কাগজপত্র চেক না করে অহেতুক গাড়িগুলোকে দাঁড় করিয়ে রাখে অনেক সময় দেখা যায় কিছু উৎকোচ নিয়ে গাড়ি ছেড়ে দেয়।
যাত্রী সাধারণ অভিযোগ করেন ট্রাফিক বিভাগের লোকজন সঠিক নিয়মে গাড়ির কাগজপত্র চেক করে না হেতে যাত্রী সাধারণ হয়রানির শিকার হতে হয় এদের হাতে। ট্রাফিক বিভাগের লোকজন যাত্রীসহ গাড়ি দাঁড় করিয়ে রেখে কাগজপত্র চেক করে। আবার অবৈধ টাকার বিনিময়ে গাড়ি ছেড়ে দিতেও দেখা যায়।
এ বিষয়ে ট্রাফিক বিভাগের কর্মরত নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান ডিপার্টমেন্ট থেকে নির্দিষ্ট কিছু নিয়মে মামলা করার জন্য গাড়ি আটকাতে হয় দৈনিক হারে নিয়ম বেধে দেয়া এসব মামলা করার জন্য যানবাহন চেক করতে হয় তাই মাঝেমধ্যে একটু সমস্যা সৃষ্টি হয় যাত্রীসা ধরনের। তবে আধুনিক ট্রাফিক ব্যবস্থা করা গেলে যানজট অনেকটা নিয়ন্ত্রণ হবে বলেও তিনি জানেন।
নগরীতে গাড়ি পার্কিংয়ের এমন কোন আধুনিক ব্যবস্থা না থাকায় যেখানে সেখানে ব্যক্তিগত এবং কোম্পানির গাড়ি পার্কিং করে রাখার ফলে প্রায় সব জায়গায় যানজটের সৃষ্টি হতে দেখা যায়।


