ঢাকাWednesday , 11 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদীর পাড় কেটে অবৈধভাবে মাটি বিক্রি: ৫০ হাজার টাকা জরিমানা

    admin
    November 11, 2026 9:22 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদীর পাড় কেটে অবৈধভাবে মাটি বিক্রির দায়ে লিখাত আলী গাজী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার ১১ নভেম্বর দুপুরে উপজেলার ধর্মগাতি গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু। দণ্ডপ্রাপ্ত লিখাত আলী ওই গ্রামের জিহাদ আলী গাজীর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পাড় কেটে মাটি বিক্রির পেছনে ‘লায়ন ব্রিকস’ নামের একটি ইটভাটার মালিক ইসহাক সরকার, তাঁর ছেলে রাজু আহমেদসহ একটি মাটি খেকো চক্র জড়িত। পাঁচটি খননযন্ত্র (এক্সকেভেটর) দিয়ে রাতের আঁধারে মাটি কেটে ট্রাক ও ট্রাক্টরে করে ইটভাটায় নেওয়া হচ্ছিল। এতে নতুন সংস্কার করা রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ক্ষতি হচ্ছে।

    লায়ন ব্রিকসের মালিক ইসহাক সরকার সরকারি মাটি কেনার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি কিনেছেন।

    সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান মিশু ও ইউএনও ভূপালী সরকার জানান, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST