ঢাকাWednesday , 11 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নোবিপ্রবির বিডিরেন প্রকল্পে ৫ হলে নতুন ইন্টারনেট সংযোগ

    admin
    November 11, 2026 9:19 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    নোয়াখালী জেলা প্রতিনিধি :–

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৫ (পাঁচ)টি আবাসিক হলের প্রায় তিন হাজার শিক্ষার্থীকে দ্রুতগতির ইন্টারনেট সেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধীন বিডিরেন (BdREN) প্রকল্পের আওতায় হলগুলোর প্রতিটি আবাসিক কক্ষে নতুন ওয়াই-ফাই সংযোগ স্থাপন করা হবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেলের পরিচালক ড. মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
    তিনি জানান, বিডিরেন প্রকল্পের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের শিক্ষার্থীদের কক্ষে নতুন ওয়াই-ফাই সংযোগ স্থাপন করা হবে। প্রতিটি আবাসিক কক্ষে আলাদা রাউটার দেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা আরও উন্নত ও সহজলভ্য ইন্টারনেট সেবা পান। আগামী তিন থেকে চার মাসের মধ্যে সংযোগ স্থাপনের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে এ প্রকল্পের আওতায় শুধু বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেই ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।

    এদিকে, আবাসিক হলগুলোতে নতুন ওয়াই-ফাই সংযোগ স্থাপনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাঁদের মতে, অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট, গবেষণা ও বিভিন্ন একাডেমিক কাজে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ গুরুত্বপূর্ণ।

    আবাসিক শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘বর্তমানে অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট, গবেষণা ও বিভিন্ন একাডেমিক কাজে ইন্টারনেটের প্রয়োজন হয়। হলের কক্ষগুলোতে ভালো মানের ওয়াই-ফাই সংযোগ চালু হলে আমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে।’

    আরেক শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘হলে ইন্টারনেট সংযোগ থাকলেও অনেক সময় ধীরগতি ও নেটওয়ার্ক সমস্যার কারণে প্রয়োজনীয় কাজ করা কঠিন হয়ে পড়ে। নতুন সংযোগ স্থাপনের পাশাপাশি ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা নিশ্চিত করা হলে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে।’

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST