ঢাকাSunday , 18 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অষ্টগ্রামের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সুরঞ্জন ঘোষ

    admin
    October 18, 2026 4:46 pm
    Link Copied!

    অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা:

    কিশোরগঞ্জের অষ্টগ্রামে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি সুরঞ্জন ঘোষ বিভিন্ন শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
    পরিদর্শনকালে তিনি মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ও উদযাপনের খোঁজখবর নেন।
    এসময় সুধী সমাবেশ ও ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সুরঞ্জন ঘোষ বলেন,

    বর্তমান সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও প্রতিটি ধর্মীয় উৎসব যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সাথে উদযাপিত হতে পারে, সেজন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
    তিনি আরও উল্লেখ করেন যে, অসাম্প্রদায়িক চেতনাকে ত্বরান্বিত করতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন অনুদান ও অনুকূল বরাদ্দ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এসব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও কল্যাণে এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
    পরিদর্শনকালে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্যরা তাঁর সাথে উপস্থিত ছিলেন। পরে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও সর্বজনীন কল্যাণ কামনা করে মণ্ডপে প্রার্থনায় অংশ নেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST