ঢাকাSaturday , 17 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগের কল্যাণ্দী দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

    admin
    October 17, 2026 9:02 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি :–

    শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলার কল্যাণ্দী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

    শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে তিনি বেগমগঞ্জ থানাধীন দশভূজা পূজামণ্ডপ পরিদর্শন শেষে সেনবাগ উপজেলার কল্যাণ্দী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে পৌঁছান। পরিদর্শন শেষে বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি ফেনীর উদ্দেশ্যে কল্যাণ্দী ত্যাগ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার এম নাসিরুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান এবং সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন।
    এ ছাড়া পূজামণ্ডপ-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদস্য ও বিপুলসংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

    সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির পরিবেশ অটুট রাখার প্রত্যাশা নিয়ে দেশজুড়ে উদ্‌যাপিত হচ্ছে এ উৎসব।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST