নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোরর্শেদ আলী সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দীর্ঘদিন ধরে সকাল ৯ টার পরিবর্তে অফিসে আসেন ৯,৩০ থেকে ৯,৪০ মিনিটের দিকে আসার অভিযোগ উঠেছে।
অনুসন্ধানের তথ্য অনুযায়ী গত দুই সপ্তাহের মধ্যে একদিন দেখা গেছে সকাল ৯,১০ মিনিটের দিকে আসতে বাকি দিন গুলোতে মোরর্শেদ আলী তার নিজের ইচ্ছায় অফিসে ৯,৩০ থেকে ৯,৪০ মিনিটের দিকে অফিস কক্ষে প্রবেশ করতে দেখা যায়।
আজ ১৭ অক্টোবর শনিবার, সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৯,২৫ মিনিটের দিকেও অফিসে তালা ঝুলতে দেখা গেছে।
সকাল ৯,১০ মিনিটে সাংবাদিকরা নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের মূল ফটকের ভিতরে গিয়ে দেখতে পান, অফিসে তালা ঝুলছে কাউকে অফিসে পাওয়া যায়নি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তারা বলেন আমাদের ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোরর্শেদ আলী প্রতিদিন দেরি করে অফিসে আসেন।
স্থানীয়রা আরো বলেন সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় কর্মকর্তার অফিসে উপস্থিত থাকতে হবে, তবে তিনি সরকারি নিয়ম অনুযায়ী অফিসে আসেন না, মোরর্শেদ আলী এই ইউনিয়ন পরিষদে যোগদানের পর থেকেই তাকে সঠিক সময়ে অফিসে আসতে দেখতে পাইনি।
স্থানীয়রা আরো বলেন প্রশাসনিক কর্মকর্তা সঠিক সময়ে আসেন না, বিদায় অনেকে সেবা নিতে এসে বসে থাকতেও দেখা যায়।
এই বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা মোরর্শেদ আলীকে ফোনে কথা বলা হয়, দেরি করে অফিসে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি তো এইমাত্র অফিসে আসছি,
আপনি এসে দেখুন আমরা সবাই অফিসে চলে আসছি। তার সাথে যখন কথা হয়, তখন সময় ৯,৩৭ মিনিট, তার নিজের কথা অনুযায়ী তিনি সরকারি নিয়ম অনুযায়ী ৩৭ মিনিট লেট করে অফিসে প্রবেশ করছেন।
তিনি সাংবাদিকদের বলেন আজকে একটু লেট হয়েছে, কিন্তু সবাই তো সঠিক সময়ে চলে আসেন আজকে কেন লেট হয়েছে সেই বিষয়ে তাদের সাথে কথা বলে আমি বুঝতে পারবো আজকে কেন তাদের লেট হয়েছে।
তিনি বলেন হটাৎ জানতে পেরেছি আজ অফিস খোলা থাকবে তাই হয়তো বা সবার আসতে একটু লেট হয়েছে।
প্রতিদিন লেট করে অফিসে আসার বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান এই বিষয়ে তিনি কোনো কথা না বলেই ফোন কেটে দেন।
সরকারি নিয়ম অনুযায়ী অফিসে প্রশাসনিক কর্মকর্তা না আসার বিষয়ে জানতে,প্রশাসক মোঃ বাহাউল ইসলাম, বলেন আমি নতুন যোগদান করেছি এই বিষয়ে আমার জানা নেই তবে আপনার কাছ থেকে জানতে পারলাম পরবর্তীতে যাতে আর কখনো লেট না করে সেই বিষয় জানিয়ে দেওয়া হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহরিয়ার হক, বলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের ও সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে, তিনি বলেন ঠিক আছে আমি বলে দিব পরবর্তীতে এই ধরনের ঘটনা আর যাতে না হয়।


