ঢাকাSunday , 18 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাংবাদিক আলিফ ফকিরকে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মদনে মানববন্ধন

    admin
    October 18, 2026 5:55 pm
    Link Copied!

    জাকির আহমেদ মদন(নেত্রকোনা) প্রতিনিধিঃ

    নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) কে হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে মদন উপজেলায় কর্মরত রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা।

    রোববার (১৮ অক্টোবর) দুপুরে মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গনে মদন-কেন্দুয়া সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

    রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ সাকের খানের সঞ্চালনায় মানবজমিন পত্রিকার প্রতিনিধি সভাপতি নূরুল হক রনুর সভাপতিত্বে বক্তব্য দেন, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয়,সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি নিজাম উদ্দিন আহমেদ, খোলা কাগজ প্রতিনিধি ও সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর পনির, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ও অর্থ সম্পাদক নূুর মুহাম্মদ জরিপ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি ও সম্মানিত সদস্য জাকির হোসেন চৌধুরী প্রমূখ।

    সভাপতি নূরুল হক রনু বলেন, আমরা জানতে পেরেছি নিহত সাংবাদিক এর আগেই পুলিশ প্রশাসনের কাছে তাকে যে গুলি করে হত্যা করা হবে বিষয়টি অবগত করেছিল। কিন্ত পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি।গতকাল অপূর্ব নামে একজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।আমরা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল আসামিদের গ্রেফতার ও ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করতে হবে। সাংবাদিক আলিফ হত্যাকান্ডে জড়িতদের দ্রæত সময়ের মধ্যে গ্রেফতার না করা হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST