ঢাকাFriday , 17 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অষ্টগ্রামের স্বপ্নীল গণগ্রন্থাগারে গাছের চারা বিতরণ

    admin
    October 17, 2025 7:09 pm
    Link Copied!

    অষ্টগ্রাম, কিশোরগঞ্জ প্রতিনিধি :

    কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের স্বপ্নীল গণগ্রন্থাগারের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধী গাছের সহস্রাধিক চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সামাজিক বনায়ন কর্মসূচী অষ্টগ্রাম বন বিভাগের সহায়তায় “গাছ লাগান-পরিবেশ বাচাঁন” স্লোগান নিয়ে স্বপ্নীল গণগ্রন্থাগার মিলায়তনে এসব গাছের চারা বিতরণ করা হয়।

    স্বপ্নীল গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও জার্নাল অব কান্ট্রি বিডি.কম’র সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিত্র আল-কোরআনের কব্যানুবাদকারী ও গ্রন্থাগারের উপদেষ্ঠা মো. তৈয়ব আলী। এসময় পেশাদার সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ন সম্পাদক আমিনুল হক, বন বিভাগের প্রতিনিধি সিরাজুল ইসলাম, কাস্তুল ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি উবায়েদুল্লাহসহ ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST