ঢাকাThursday , 5 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন

    admin
    November 5, 2026 8:44 pm
    Link Copied!

    রতন রায়, কুড়িগ্রাম প্রতিনিধি
    ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার

    দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’র ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি । এ উপলক্ষে রাজারহাট উপজেলা কনফারেন্স হলরুম থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা মৎস্য অফিসার এরশাদুল হক, কৃষি অফিসার তুষার কান্তি রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রহমত আলী, সমাজসেবা অফিসার মোছাঃ ববিতা বেগম, প্রাথমিক শিক্ষার অফিসার আক্তারুল ইসলাম, রাজারহাট উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ জাকির হোসেন খান, রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুল কুদ্দুস, রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন, রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুবেল পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, সরকারি মীর ইসমাঈল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ফরহাদ হোসেন সোহাগ, সহসভাপতি মোঃ মিনহাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী তপন কুমার রায়, দপ্তর সম্পাদক আপন সরকার এবং রাজারহাট সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ জাকির হোসেন প্রমুখ।

    নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ তরুণদের ক্রীড়ামনস্কতা গড়ে তুলতে এবং নতুন ক্রীড়া প্রতিভা অন্বেষণে সহায়ক ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST