ঢাকাThursday , 5 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চবি উপাচার্যের সঙ্গে ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ ও মতবিনিময়।

    admin
    November 5, 2026 7:51 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে উপাচার্য দপ্তরে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) অনুষ্ঠিত সভায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করতে এলামনাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলামনাইরা এগিয়ে আসলে আমাদের হীরকজয়ন্তী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। মাননীয় উপাচার্য সকলকে ধন্যবাদ জানান এবং সহযোগিতা কামনা করেন।

    এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আবদুল মান্নান রানা এবং সাধারণ সম্পাদক আছলাম মোরশেদের নেতৃত্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল এ সৌজন্য সাক্ষাতে অংশ নেন। নবনির্বাচিত সভাপতি বক্তব্যে মাননীয় উপাচার্যকে ধন্যবাদ জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন এবং ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা চবি সিনেট সদস্য অবসরপ্রাপ্ত প্রফেসর মনসুর উদ্দিন আহমদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সালেহ্ জহুর, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কাজী সিরাজুল ইসলাম ও প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    সৌজন্য সাক্ষাৎ শেষে অ্যালামনাই নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় উপাচার্যের পাশে থাকার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকার প্রকাশ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST