অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। গতকাল বিকালে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন— হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গোনকিপার গ্রামের মো. উজ্জল মিয়া (২৩) এবং ইকরতলী গ্রামের মোছাঃ রাজিয়া খাতুন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম পূর্ব অষ্টগ্রাম থেকে ইকুরদিয়া ঘাটগামী রাস্তার জলাম বিএডিসি পাম্পের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। পালানোর সময় ওই দুজনকে আটক করে দেহ তল্লাশি করলে তাদের কাছ থেকে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুকুনুজ্জামান জানান-এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



