ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নোয়াখালীতে ১৬ বছর পর রাস্তা সংস্কার

    admin
    September 3, 2025 2:27 pm
    Link Copied!

    মুহাম্মদ আবুল হাশেম, সোনাইমুড়ী(নোয়াখালী) থে‌কে//

    ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের দীর্ঘ ১৬ বছর ধরে সংস্কারবিহীন একটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। এই কার্যক্রম ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীদের প্রচেষ্টায় এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জহিরুল ইসলাম কাওসারের অর্থায়নে সম্পন্ন হচ্ছে।

    দীর্ঘ ১৬ বছর ধরে রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে এটি ব্যবহারকারীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। এই সময়ে রাস্তার খারাপ অবস্থার কারণে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে, যা মানুষের জানমালের ব্যাপক ক্ষতি করেছে। অনেকে এই দুর্ঘটনায় পা-হাত হারিয়েছেন, এবং হাজার হাজার ছাত্র-ছাত্রীসহ স্থানীয় বাসিন্দারা এই রাস্তা দিয়ে চলাচলের সময় দীর্ঘদিন ধরে নানা কষ্ট ও ঝুঁকির মধ্যে পড়েছেন। এছাড়াও, রাস্তার বেহাল দশার কারণে রোগীদের সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হতো না, যা জনগণের জীবনঝুঁকি আরও বাড়িয়েছিল।

    সংস্কার কাজটি ১নং জয়াগ ইউনিয়ন ও ২নং নদনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। সকাল ফজরের নামাজের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একযোগে এই কাজে অংশ নিয়েছেন। সুশৃঙ্খল ও নির্ভুলভাবে কাজটি সম্পন্ন করার জন্য তারা নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন।

    জয়াগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা আতা উল্লাহ বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি জনবান্ধব সংগঠন। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণেই আমরা নিবেদিত। যেখানেই জনগণের ভোগান্তি পরিলক্ষিত হচ্ছে, সেখানেই ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবী টিম তাদের দলবল নিয়ে জনভোগান্তি লাঘবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

    নদনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বলেন, “বিগত ১৬ বছর ধরে এই রাস্তার কোনো কাজ হয়নি। যেহেতু এই রাস্তাটি দুটি ইউনিয়নের মাঝখানে অবস্থিত, আমরা দুই ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে এই রাস্তা সংস্কারের কাজ করছি। ইনশাআল্লাহ, এমনভাবে আমরা আমাদের আশপাশের সকল রাস্তার কাজ করার চেষ্টা করব।”

    এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জহিরুল ইসলাম কাওসারকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, “জহিরুল ইসলাম কাওসারের অর্থায়নে যে কাজ হচ্ছে, তা হাজার হাজার মানুষের উপকারে আসবে এবং বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা হবে।”

    ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ জানিয়েছেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তারা জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন। সংস্কার কাজ শেষ হলে এই রাস্তা স্থানীয় জনগণের জন্য একটি নিরাপদ ও সুবিধাজনক যাতায়াতের পথ হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST