ঢাকাMonday , 6 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “ইসলামী ব্যাংকের অর্থলুটের তদন্ত এবং অবৈধভাবে নিয়োগ বাতিলের দাবিতে কুলাউড়ায় মানববন্ধন “

    admin
    October 6, 2025 6:17 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।

    আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টা ৩০ মিনিটে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনের মূল বিষয় ছিল দেশের ব্যাংকিং খাতকে ধ্বংসকারী তথাকথিত ফ্যাসিস্ট এর অন্যতম প্রধান এস আলম গ্রুপের মাধ্যমে, জননন্দিত ইসলামী ব্যাংক থেকে লুটকৃত অর্থ ফেরত এবং ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অবৈধভাবে নিয়োগ প্রাপ্তদের বরখাস্তের দাবিতে।

    কুলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শেলুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিদার হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ইসলামি ঐক্যজোটের নেতা মাওলানা আসলাম রহমানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারী মো: আলাউদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মাওলানা এনামুল ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা আবুল কাশেম আযাদ, এম এ জলিল, ছাব্বির আহমদ, চাকরি প্রত্যাশী নিজাম উদ্দীন, জাফরান আহমদ প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী নেতা খন্দকার আব্দুস সোবহান, কাজী জসিম উদ্দিন মামুন, দন্ত চিকিৎসক মবশ্বির আলী তালুকদার, খেলাফত মজলিস নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ, আমজাদ হোসাইন, চাকরি প্রত্যাশী ফয়সাল আহমদ সহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন, বেশ কয়েকটি দাবি নিয়ে আমাদের গ্রাহক ফোরামের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ইসলামী ব্যাংক থেকে এস.আলম গ্রুপ প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা পাচার করেছে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে গ্রাহকদের আমানতের এই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা। ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে জাল সার্টিফিকেটের মাধ্যমে যত অবৈধ নিয়োগ হয়েছে। তাদের এসব অবৈধ নিয়োগ বাতিল করতে হবে এবং আগামীতে স্বচ্ছতা বজায় রেখে নতুন করে মেধাবিদের নিয়োগ দিতে হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST