ঢাকাWednesday , 13 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • এক লক্ষ ইয়াবা উদ্ধার, পাচারকারী পলাতক

    admin
    May 13, 2026 10:42 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজার জেলার সীমান্তবর্তী ইউনিয়ন রামুর গর্জনিয়া ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদ সোহেল নামে এক যুবকের বাড়ি থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    বুধবার (১৩ মে) সকালে গর্জনিয়ার পশ্চিম বোমাং খিল গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক আনিছুর রহমান ও উপ পরিদর্শক (এসআই) মোঃ জুয়েল চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে অংশ নেন সহকারি উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইউনুছ সহ পুলিশ সদস্যরা ।

    এসআই মোঃ জুয়েল চৌধুরী জানান, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে ইয়াবার একটি বিশাল চালান পাচার হচ্ছিলো এমন তথ্য ছিল পুলিশের কাছে। তারই সূত্র ধরে মঙ্গলবার রাত থেকে সম্ভাব্য কয়েকটি বসত বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম বোমাং খিল এর বাইক চালক সোহেলের বাড়িতে দীর্ঘ দুই ঘন্টা তল্লাশি চালিয়ে প্যাকেটে মোড়ানো দশ বান্ডিল ১ লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।

    তিনি জানান, এ ব্যাপারে যথাযথ প্রক্রিয়ায় থানায় মামলা রুজু করা হবে। পাশাপাশি এই ইয়াবা কান্ডে যারা জড়িত তাদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST