ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কক্সবাজারে খুটাখালী বনকর্মীদের ওপর হামলা, আহত ৫

    admin
    August 25, 2025 2:45 pm
    Link Copied!

    সিরাজুল ইসলাম :জেলা প্রতিনিধি কক্সবাজার,

    কক্সবাজারের উওর বনবিভাগের চকরিয়া উপজেলার ফুলছড়ি রেঞ্জ আওতাধীন খুটাখালী বন বিট এলাকায়সেগুনবাগিচা এলাকায় অবৈধভাবে কাঠ পাচারের সময় বনবিভাগের অভিযানে বাধা দিয়ে চোরাকারবারিদের হামলায় পাঁচজন বনকর্মী আহত হয়েছেন। রবিবার রাতে ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
    আহতদের মধ্যে রয়েছেন—খুটাখালী বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম এবং চার কর্মচারী একেএম আলী আহমদ, হাসান, আব্দুল্লাহ ও মো. হাসান। সবাই বর্তমানে চকরিয়া সরকারি হাসপাতালতে চিকিৎসাধীন আছেন।
    বনবিভাগ সূত্রে জানা যায়, রাতে বনকর্মীরা নিয়মিত টহলে গিয়ে কাঠ বোঝাই একটি গাড়ি আটক করলে হঠাৎ করে প্রায় ৮-১০ জন চোরাকারবারি তাদের ওপর আক্রমণ চালায়। লাঠিসোঁটা দিয়ে মারধরের পর অভিযুক্তরা কাঠসহ গাড়ি নিয়ে পালিয়ে যায়।
    এ ঘটনায় আহত বন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন“আরো ১০/১২জন চোরাকারবারিরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে। তাদের মধ্যে কয়েক জনকে আমরা চিহ্নিত করতে পেরেছি। আইনের মাধ্যমে বিচার চাই।”
    ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান জানান, বনকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “বন সম্পদ রক্ষায় বাধা সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST