ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কক্সবাজারে পুলিশ পরিবারের সন্তানদের মেধাবৃত্তি পেলো কৃতি শিক্ষার্থীরা

    admin
    September 3, 2025 9:21 pm
    Link Copied!

    সিরাজুল ইসলাম :জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজার জেলা পুলিশে কর্মরত সদস্যদের মেধাবী সন্তানদের কৃতিত্বকে স্বীকৃতি জানাতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্প্রতি ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ (A+) অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) প্রদত্ত “পুলিশ মেধাবৃত্তি-২০২৩” তুলে দেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো: সাইফউদ্দীন শাহীন।
    বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা পুলিশ লাইনস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীন কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন— “পুলিশ পরিবারের সন্তানরা শুধু ভালো ফলাফল করলেই হবে না, আগামীতে সততা, মানবিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। আজকের এই মেধাবৃত্তি তাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
    তিনি আরো বলেন, পুলিশের পরিবারে বেড়ে ওঠা সন্তানরা যদি নিজেদের জ্ঞান, যোগ্যতা ও নৈতিকতার আলোকে এগিয়ে যায় তবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং প্রমাণ হবে যে পুলিশ শুধু আইনশৃঙ্খলা নয়, শিক্ষা ও সমাজ উন্নয়নেও অবদান রাখছে।
    অনুষ্ঠান শেষে অভিভাবকরা জানান, পুলিশ সদর দপ্তরের এ উদ্যোগ তাদের সন্তানদের পড়াশোনায় নতুন উদ্দীপনা যোগাবে। ভবিষ্যতে তারা যেন আরও বেশি মেধাবৃত্তি অর্জনের লক্ষ্যে এগিয়ে যায়, সেটাই হবে প্রকৃত সফলতা।
    এই আয়োজনকে অনেকেই একটি “মানবিক পুলিশি উদ্যোগ” বলে উল্লেখ করেছেন, যা শুধুমাত্র কক্সবাজারেই নয়, সারা দেশে পুলিশ পরিবারের শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় হয়ে উঠতে পারে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST