ঢাকাSaturday , 23 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেন বাস্তবায়নে রামুতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    admin
    August 23, 2025 1:37 am
    Link Copied!

    এম কে হাসান, কক্সবাজার জেলা

    কক্সবাজার জেলার রামু উপজেলার রামু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শুক্রবার ২২ আগস্ট সন্ধ্যা সাতটায় এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক বাস্তবায়ন কমিটি, কক্সবাজার এবং সম্মিলিত নাগরিক পরিষদ রামুর যৌথ উদ্দ্যোগে অনুষ্টিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক মো: আলম, প্রধান আলোচক ছিলেন কমরেড গিয়াস উদ্দিন, বিশেষ আলোচক ছিলেন করিম উল্লাহ কলিম, এতে আরো বক্তব্য রাখেন এম জসিম উদ্দিন, মো: কামরুল হাসান, শোয়েব সাঈদ, মঞ্জুর হাসান ভুইয়া, কিশোর বড়ুয়া, আকতারুল ইলাম, নুরুল কবির, মো: নজিবুল ইসলাম, আল মাহামুদ ভুট্রো, তরুণ বড়ুয়াসহ সম্মিলিত নাগরিক পরিষদ রামু উপজেলার নেতৃবৃন্দ ।
    সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ২৪ আগস্ট রোজ রবিবার সকাল ১০ টায় রামু বাইপাস চত্বর(ফুটবল চত্বর) এ কক্সবাজার জেলার মানুষের প্রাণের দাবী মৃত্যুপুরী কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেইনে উন্নীত করণের দাবিতে মানববন্দন ও পথসভা অনুষ্টিত হবে এবং পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলা গুলোতেও মানববন্দন ও পথসভা আয়োজন করা হবে । যতদিন না কক্সবাজার চট্রগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নিত না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে ।
    নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন রামু উপজেলার আগামী ২৪ আগস্ট রোজ রবিবার এর মানববন্দন সরকারের টনক নড়বে ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST