ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামের তিন স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

    admin
    September 3, 2025 8:06 pm
    Link Copied!

    রতন রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার তিনটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার পরিবেশ উন্নয়ন ও উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

    বুধবার (৩রা সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান-এর নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় উপস্থিত থেকে শিক্ষা উপকরণগুলো শিক্ষার্থীদের মাঝে হাতে হাতে তুলে দেন দুদকের উপ-সহকারী পরিচালক **মোহাম্মদ আতিকুর রহমান ও মো: মিজানুর রহমান চৌধুরী।

    কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার **মো: আব্দুর রব**-এর সার্বিক সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

    বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির পট (বোতল), মেয়েদের পার্স ও কলমদানি। এসব উপকরণ পেয়ে আনন্দিত হয় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাঠগ্রহণে আরও আত্মনিবেশ করতে ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহ জোগাবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST