ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

    admin
    September 13, 2026 9:19 pm
    Link Copied!

    কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
    মোঃ জাকারিয়া হোসেন

    কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ে ‘৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, কুড়িগ্রামের প্রশাসক জনাব আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রামের উপপরিচালক জনাব মো. আব্দুল্লাহ আল মামুন এবং জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রামের সদস্য সচিব জনাব শফিকুল ইসলাম বেবু।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শফিকুল ইসলাম।

    জেলা প্রশাসন, স্কুল, মাদ্রাসা ও কলেজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

    উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সুস্থ প্রতিযোগিতা ও সাফল্য কামনা করেন।

    এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক সক্ষমতা উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST