ঢাকাMonday , 14 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টে উপলক্ষে মতবিনিময় সভা

    admin
    September 14, 2026 9:13 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    কুমিল্লার চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে আয়োজক কমিটি। সোমবার বিকেলে চৌদ্দগ্রাম সরকারি হাইস্কুল মাঠে মতবিনিময়কালে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল কুদ্দুসসহ বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়বৃন্দ। নেতৃবৃন্দ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের কাছে টুর্নামেন্ট সফল করতে সহযোগিতা কামনা করেন।
    আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার চৌদ্দগ্রাম সরকারি হাইস্কুল মাঠে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হবে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করবে চাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাব বনাম শান্তিরবাজার ইউনাইটেড ক্লাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। এছাড়াও উপস্থিত থাকবেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST