কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ মোঃ জাকারিয়া হোসেন
আজ ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি ১৬ ডিসেম্বর সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়।
১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে সকাল ৯:০০ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও পায়রা অবমুক্তকরণ, প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ, মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে প্রদর্শনী ,পুরস্কার বিরতণী অনুষ্ঠান এবং জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব মিজ্ অন্নপূর্ণা দেবনাথ মহোদয় ও পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয় সহ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার পরিবারবর্গ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবি, সেচ্ছাসেবী, সংগঠন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক, ক্রীড়া সংস্থা, জেলা প্রশাসন ও সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ কুড়িগ্রাম জেলার সর্বস্তরের জনসাধারণ।
এসময় কুড়িগ্রাম জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।



