ঢাকাTuesday , 19 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুলাউড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

    admin
    May 19, 2026 7:12 pm
    Link Copied!

    সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার :

    জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৯ মে) সকাল সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

    উপজেলা ভূমি অফিস কুলাউড়ার আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত র‍্যালিটি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ভূমিসেবা ডেস্কের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান প্রমূখ।

    এসময় আগত সেবাগ্রহীতারা সেবা সংক্রান্ত নানা প্রশ্ন তুলে ধরেন।

    এসময় বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষ এখন ঘরে বসেই নামজারি, খাজনা পরিশোধসহ বিভিন্ন ভূমিসেবা সহজে গ্রহণ করতে পারছেন। ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। তিন দিনব্যাপী এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান করা হবে। এছাড়া মিউটেশন (নামজারি), ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন বিষয়ে নাগরিকদের সচেতন করা হচ্ছে।

    মেলায় আগত সেবাপ্রার্থীদের ভূমিসেবা পোর্টাল ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং ১৬১২২ নম্বরে কল করে ভূমিসেবা গ্রহণ ও অভিযোগ জানানোর বিষয়ে অবহিত করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST