ঢাকাSaturday , 22 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে বৃটেনের কমিউনিটি লিডার নজরুল ইসলাম খানের মতবিনিময়

    admin
    August 22, 2026 10:07 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান,কুলাউড়া,সংবাদদসতা।

    কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বৃটেনের কমিউনিটি লিডার, কুলাউড়ার কৃতী সন্তান ও সমাজসেবক নজরুল ইসলাম খান।

    শনিবার রাত সাড়ে ৮টায় কুলাউড়ার একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময়কালে তিনি কুলাউড়ার স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে কুলাউড়ার উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং মানুষের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

    নজরুল ইসলাম খান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনসাধারণের কথা তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি কুলাউড়ার সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

    উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম মছব্বির আলীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের পরিচালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এম মোক্তাদির হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক ময়নুল হক পবন, বিশ্বজিৎ দাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক নাজমুল ইসলাম, তাজুল ইসলাম, আলাউদ্দিন কবির, মহি উদ্দিন রিপন, এইচ ডি রুবেল প্রমুখ।

    এছাড়াও মতবিনিময় সভায় কুলাউড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরেন.

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST