ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুলাউড়ার,পৃথিমপাশায় মাদ্রাসা ছাত্রকে পিঠিয়ে জখম: :থানায় এজাহার দাখিল

    admin
    August 25, 2025 11:38 pm
    Link Copied!

    সিপাউর রহমান, কুলাউড়া থে‌কে//

    পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কুলাউড়ায় এক মাদ্রাসা ছাত্রকে পিঠিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র নিরীহ মেহেদী হাসান সানি( ১৪)কে এলোপাতাড়ি পিঠিয়ে গুরুতর আহত করেছে।

    ঘটনাটি গতকাল রবিবার (২৪ আগষ্ট) সকাল ১১ টার দিকে কুলাউড়া উপজেলার পৃত্রিমপাষা ইউনিয়নের কলিরকোনা লাল মিয়ার দোকানের সামনে ঘটেছে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত মাদ্রাসা ছাত্র সানির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

    এ বিষয়ে রবিবার বিকেলে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পৃথিমপাশায ইউনিয়নের কলির কোনা গ্রামের আনোয়ার মিয়া, কুসুম বেগম ও সলমান মিয়া এর বিরুদ্ধে। মামলার এজাহার সূত্রে জানা যায় জানা গতকাল( ২৪ আগস্ট) সকালে ১১টার দিকে কলিরকোনা গ্রামের ইব্রাহিম আলীর মেধাবী ছাত্র মেহেদী হাসান সানি তার পালিত ছাগল আনতে নদীর পাড়ে যায়। এ সময় পূর্ব বিরোধের জের ধরে কলির কোনা গ্রামের সন্ত্রাসী আনোয়ার, সলমান মিয়া মাদ্রাসা ছাত্র সানিকে এলো পাতাড়ি পিঠিয়ে জখম করে এছাড়াও কুসুম বেগম তাকে মারধর করে। সানির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ছেলেটি প্রাণে রক্ষা পায় এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ইব্রাহিম মিয়া কুলাউড়া থানায় থানায় আনোয়ার মিয়া কুসুম বেগম ও সলমান মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর ফারুক জানান অভিযোগটি আমলে নিয়ে মাদ্রাসা ছাত্রকে যারা আহত করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST