ঢাকাWednesday , 23 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এসএম আমিনুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ, জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়

    admin
    September 23, 2026 9:57 pm
    Link Copied!

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য, পাইকগাছা উপজেলার চেয়ারম্যান প্রার্থী এসএম আমিনুল ইসলাম পাইকগাছার ভূমি অফিস, পানি উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
    বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
    এ সময় এসএম আমিনুল ইসলাম বলেন, “জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ যেন সরকারি সেবা পেতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”
    তিনি আরও বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষ করে ভূমি-সংক্রান্ত সেবা, পানি নিষ্কাশন ও বেড়িবাঁধসহ পানি উন্নয়ন সংক্রান্ত বিষয় এবং বিদ্যুৎ সেবার মানোন্নয়নে জনসাধারণের প্রত্যাশাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার।
    মতবিনিময়কালে সরকারি কর্মকর্তারা জনসাধারণের বিভিন্ন সমস্যা ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং নিয়ম অনুযায়ী সেবা প্রদানের বিষয়ে মতামত তুলে ধরেন।
    এ সময় উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা (সাংবাদিক), গদাইপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল গনি, মোঃ ফজলু, মাসুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্যরা।
    সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এলাকার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST