ঢাকাFriday , 9 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক চা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

    admin
    October 9, 2026 7:34 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান কুলাউড়া সংবাদদাতা :

    কুলাউড়ার কালিটি চা বাগানের ২ নম্বর সেকশনে বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময় এ ঘটনাটি ঘটে। এই ঘটনার দুই মাস পূর্বে ওই বাগানের ১২ নম্বর সেকশনে আরও ৬ শতাধিক চা গাছ কেটে ফেলেছিল দুর্বৃত্তরা। এ বিষয়ে শুক্রবার বিকেলে কুলাউড়া থানায় কালিটি চা-বাগানের উপ ব্যবস্থাপক মিজানুর রশীদ মিজান বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। তিনি ১০০টি চা গাছ কেটে ফেলার বিষয় অভিযোগে উল্লেখ করেছেন।

    অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার সকালে বাগানের ২ নম্বর সেকশনে (লক্ষীপুর মিশন স্কুলের সামনে) চা গাছ কাটার বিষয়টি শ্রমিক ও পাহারাদারের মাধ্যমে জানতে পারেন বাগানের উপ-ব্যবস্থাপক মিজানুর রশীদ মিজান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান।

    বাগানের পাহারাদার গঙ্গারাম অলমিক ও কৃষ্ণ অলমিক জানান, বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটেছে। দীর্ঘদিন থেকে পাহারাদারের দায়িত্বে আছেন তারা। তবে ওই সেকশনে আগে কোনো দিন এমন ঘটনা ঘটেনি।

    কালিটি চা-বাগানের জেনারেল ম্যানেজার এএসএম জিলকার চৌধুরী জানান, চায়ের গাছগুলোকে দীর্ঘ তিন বছর লালন পালন করে বড় করা হয়েছে। এমন বর্বোরচিত ঘটনায় আমরা হতাশ। দুই দফায় চারা গাছ কর্তনের বিষয়টি আমরা পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে অবগত করেছি।

    এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না সাংবাদিকদের বলেন, বাগান কর্তৃপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST