আবু রায়হান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ দেবাশীষ গাইন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের লখাইডাঙ্গা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দেবাশীষ গাইন ওই গ্রামের মৃত সুশান্ত গাইনের ছেলে।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাস জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক দেবাশীষ গাইনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়।


