জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন।
বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা জাফর আহমেদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোলেমান মেম্বার, মাস্টার মোঃ ইউনুস মিয়া,
তাজুল ইসলাম, মাদ্রাসার সুপার মাওলানা নাছির উদ্দীন, মাওলানা জসিম উদ্দিন, অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক খলিলুর রহমান মজুমদার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


