ঢাকাFriday , 9 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় দাদার কবরের পাশে শায়িত হলো তাজমিন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা

    admin
    October 9, 2026 9:25 pm
    Link Copied!

    নিজস্ব প্রতি‌নি‌ধি/

    যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাতিয়ানতলা গ্রামে দাদার কবরের পাশে শায়িত হলো তাজমিন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা

    কুমিল্লার লালমাইয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সপ্তম শ্রেণির স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৫) আজ শুক্রবার সকালে যশোরের ছাতিয়ানতলা গ্রামে তাঁর দাদার কবরের পাশে সমাহিত করা হয়েছে।

    একমাত্র সন্তানকে হারিয়ে তাঁর মা-বাবা এবং স্বজনেরা শোকে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়েছেন। গত ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তাজমিন। এরপর গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁর গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।

    মৃত্যুর আগে বৃহস্পতিবার গভীর রাতে তাজমিনের ফোন থেকে তাঁর বাবার কাছে একটি আকুতিভরা বার্তা ও লাইভ লোকেশন পাঠানো হয়েছিল, যা ঘুমিয়ে থাকার কারণে বাবা তাৎক্ষণিকভাবে দেখতে পারেননি। এ ঘটনায় তাজমিনের বাবা বাদী হয়ে লালমাই থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেছেন এবং পুলিশ ইতিমধ্যেই চট্টগ্রাম থেকে ঘটনার প্রধান সন্দেহভাজন অটোরিকশাচালক সুমনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST