এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। আজ তিনি জেলা প্রশাসনের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সেবার মান ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা, গতি এবং মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সেবাগ্রহীতাদের সন্তুষ্টিই সরকারের সাফল্যের মূল মাপকাঠি উল্লেখ করে জেলা প্রশাসক জানান, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতেই এই উদ্যোগ। উল্লেখ্য, সম্প্রতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।


