ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় তরুণ উদ্যোক্তা তৈরিতে ব্যাংকের অর্থায়নের আশ্বাস’।

    admin
    November 22, 2026 5:12 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা প্রতিনিধি:

    বরগুনায় উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির আওতায় আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (২২ নভেম্বর) বরগুনার সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টের কনভেনশন হলে এ কর্মশালার আয়োজন করে উত্তরা ব্যাংক পিএলসি। লিড ব্যাংক হিসেবে প্রতিষ্ঠানটি এ কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নেয়।

    কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের পরিচালক মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের অতিরিক্ত পরিচালক সনুজয় কুমার দত্ত এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের বরগুনা মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাস।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংক পিএলসি, বরিশাল অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. সাইদুল হক।

    কর্মশালায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে পুঁজির অভাব, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনার ঘাটতির কারণে অনেক সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারছেন না।

    তারা আরও বলেন, উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা, উদ্যোক্তা হিসেবে তালিকাভুক্ত করা, প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং সহজ শর্তে ঋণ ও অর্থায়নের সুযোগ তৈরি করাই ‘উদ্যোগ’ কর্মসূচির মূল লক্ষ্য।

    প্রধান অতিথির বক্তব্যে মো. হাফিজুর রহমান বলেন, তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যাংকগুলোকে আরও আন্তরিক হতে হবে। পাশাপাশি সম্ভাবনাময় প্রকল্পগুলোতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে।

    সভাপতির বক্তব্যে মো. সাইদুল হক বলেন, বরগুনার প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের পাশে থাকবে ব্যাংক। উদ্যোক্তা তৈরি হলে কর্মসংস্থান বাড়বে এবং বেকারত্ব কমবে।

    কর্মশালায় জেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন। এ সময় তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন, ঋণ আবেদন প্রক্রিয়া এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    এ ছাড়া অনুষ্ঠানে বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST