ঢাকাFriday , 26 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় নি’খোঁ’জের ছয় দিন পর গড়াই নদী থেকে বৃদ্ধার ম’র’দে’হ উ’দ্ধার

    admin
    December 26, 2025 10:41 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ায় নিখোঁজের ছয় দিন পর হালিমা খাতুন (৬৮) নামে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় শহরতলীর জুগিয়া ভাটাপাড়া এলাকার গড়াই নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
    নিহত হালিমা খাতুন পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দালালপাড়া এলাকার মৃত শামসুদ্দিন মোল্লা প্রামানিকের স্ত্রী।
    জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গেল ছয়দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি
    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে গড়াই নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

    ঈশ্বরদী লক্ষীকুন্ড্রা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত ওই নারী গেল ছয়দিন কোথায় ছিলেন এবং কিভাবে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর।
    তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST