ঢাকাTuesday , 5 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে এক শিশুর মৃত্যু

    admin
    May 5, 2026 11:13 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়া কুমারখালীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নুর ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের দাড়িগ্ৰাম এলাকায় এই ঘটনা ঘটে। নুর ইসলাম ওই এলাকার মো. সাগর মন্ডলের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে বড়।

    নুরের চাচা মো. হাবিবুর রহমান জানান, কোমরকান্দি তালিমুল কুরআন কওমিয়া মাদ্রাসায় মক্তবে নুর ইসলাম লেখাপড়া করছিল। মঙ্গলবার ওই মাদ্রাসার সবাইকে নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বনভোজনের আয়োজনে করে। বনভোজন উপলক্ষে সবাই পদ্মা নদীতে বেড়াতে যায়। মাদ্রাসার হুজুররা নুরসহ আরও তিনজনকে মাদ্রাসায় রেখে যায়। এই সময় তারা মাদ্রাসার পাশে এক পুকুরে গোসল করতে গেলে নূর পানিতে ডুবে মারা যায়।

    আমরা খবর পেয়ে ঘটনস্থলে গিয়ে নুরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানানো হয় মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে স্বজনরা নুর নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST