ঢাকাMonday , 15 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

    admin
    September 15, 2025 10:28 pm
    Link Copied!

    ‎এস.এম.রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    ‎আজ ১৫ই সেপ্টেম্বর সোমবার কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    ‎মতবিনিময়ের শুরুতে, পুলিশ সুপার পূজা উদযাপন বিষয়ে পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহবান জানান।

    ‎পুলিশ সুপার শান্তিপূর্ণভাবে দূর্গাৎসব উদযাপন এবং পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার পাশাপাশি পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

    ‎তিনি আরো বলেন, কোথাও কোনো সমস্যা পরিলক্ষিত হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ সুপারকে অবহিত করার জন্য সকলকে পরামর্শ দেন।

    ‎এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল থানার অফিসার ইনচার্জগণও উপস্থিত ছিলেন।

    ‎এই মতবিনিময় সভাটি শান্তিপূর্ণ উৎসব উদযাপনের লক্ষ্যে সকলের মধ্যে সহযোগিতা ও সমর্থন বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST