ঢাকাSaturday , 2 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া ঘর, বাউফলে এমপি মাসুদের পক্ষ থেকে ঢেউটিন সহায়তা

    admin
    May 2, 2026 4:58 pm
    Link Copied!

    পটুয়াখালী বাউফল প্রতিনিধি মোঃ রুবেল হোসেন

    পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এক পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২ মে) বেলা ১১টার দিকে সূর্যমনি ইউনিয়নের রহমতনগর গ্রামে ওই পরিবারের হাতে দুই বান্ডিল ঢেউটিন তুলে দেওয়া হয়।

    এর আগে গত ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রহমতনগর ৭নং ওয়ার্ডের বাসিন্দা মিন্টু আকনের বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। ঝড়ের সময় একটি গাছ উপড়ে ঘরের ওপর পড়ে, ফলে মুহূর্তেই ঘরটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।

    ঘটনার পরপরই বাউফল উপজেলা জামায়াতে ইসলামী মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে এবং ঘর মেরামতের জন্য প্রাথমিক আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

    এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান। তিনি বলেন, “এমপি ড. মাসুদের পক্ষ থেকে এটি সামান্য সহায়তা। পরবর্তীতে আরও সহায়তা প্রদান করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস দেওয়া হয়েছে।”

    ক্ষতিগ্রস্ত মিন্টু আকন বলেন, “ঘূর্ণিঝড়ে আমার ঘর ভেঙে যাওয়ার পর এমপি সাহেব আমার সাথে যোগাযোগ করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। তার পক্ষ থেকে এই সহায়তা পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। ভবিষ্যতেও সহযোগিতা পাবো বলে আশা করছি।”

    স্থানীয়রা জানান, দুর্যোগের সময় এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসে এবং পুনর্বাসনে সহায়ক ভূমিকা রাখে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST