ঢাকাSunday , 4 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় যাচাই-বাছাই শেষে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

    admin
    January 4, 2026 5:21 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে জেলার চার আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।
    রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন যাচাই শেষে বাতিলের ঘোষণা দেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

    রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়ার চারটি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। হলফনামায় অসঙ্গতি এবং এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় এসব মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
    বাতিল হওয়া প্রার্থীরা হলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী গিয়াস উদ্দিন।
    কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক।কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রার্থী খাইরুল ইসলাম।
    অন্যদিকে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
    জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, কুষ্টিয়ার চারটি আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত ত্রুটি বেশি পাওয়া গেছে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ে আপিল করার সুযোগ পাবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST