ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ায় সুপ্রীম কোর্টের বিচারপতি জাফর আহমেদের আগমন ‎ ‎

    admin
    September 14, 2025 7:54 pm
    Link Copied!

    ‎এস.এম.রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    ‎আজ ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব জাফর আহমেদ কুষ্টিয়ায় আগমন করেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।

    ‎এদিন সকালে জেলা পুলিশ কুষ্টিয়ার একটি সুসজ্জিত পুলিশ দল বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করে সালামী জানায়। সালামি গ্রহণ শেষে তিনি পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

    ‎অনুষ্ঠানে কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন উপস্থিত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় বিচারপতির আগমনকে ঘিরে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

    ‎বিচারপতির সফরকে ঘিরে কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও তাঁর আগমন উপলক্ষে উপস্থিত ছিলেন। অনেকে তাঁকে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন।

    ‎এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিচারপতিকে কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

    ‎কুষ্টিয়ায় বিচারপতি জাফর আহমেদের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিচারপতি তাঁর সফরের অংশ হিসেবে কুষ্টিয়ার ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনাও পরিদর্শন করতে পারেন বলে জানা গেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST