ঢাকাThursday , 30 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সাড়ে ৫ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে বিজিবি ‎

    admin
    October 30, 2025 3:14 pm
    Link Copied!

    এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
    ‎
    ‎কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।
    ‎
    ‎কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুরের সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ৫ কেজি ৫০০ গ্রাম ওজনের ভারতীয় রুপা জব্দ করা হয়।
    ‎
    ‎জব্দ করা রুপার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭৭ হাজার ১০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।
    ‎
    ‎অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার সুবেদার মো. আনোয়ার হোসেন।
    ‎
    ‎তিনি বলেন–আমরা নিয়মিত সীমান্ত এলাকায় টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছি। যে কোনো মূল্যে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
    ‎
    ‎
    ‎বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা রুপা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST