ঢাকাWednesday , 27 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুষ্টিয়া আদালতে আসামির ‘জয় বাংলা’ স্লোগান ‎

    admin
    August 27, 2025 8:07 pm
    Link Copied!

    এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ার কুমারখালীতে আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর আদালতে তোলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন পাপ্পু ও দলের নেতাকর্মীরা। তবে স্লোগান দিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়ার কারণে নেতাকর্মীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
    ‎বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে৷ পুলিশ ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়ার সময় তারা এ স্লোগান দিতে দিতে আদালত ভবনে প্রবেশ করেন। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

    ‎বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান।

    ‎গ্রেপ্তার ফরহাদ হোসেন পাপ্পু (২৬) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গি এলাকার মতি হোসেনের ছেলে। তিনি কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে৷ এ ছাড়া, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
    ‎আদালত, আইনজীবী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ নেতা পাপ্পুকে গাড়িতে আদালতে আনে পুলিশ। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান দেন পাপ্পু। এ সময় ছাত্রলীগের প্রায় ১০ জন নেতাকর্মী তার সঙ্গে স্লোগান দিয়ে তারা পালিয়ে যান। পরে আদালতের মাধ্যমে ওই ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে৷

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST