ঢাকাSaturday , 30 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খাগড়াছড়িতে বালিশচাপা দিয়ে দুই বছরের শিশুকে ‘হ*ত্যা’ করল মা!

    admin
    August 30, 2025 11:58 am
    Link Copied!

    কাওসার হোসেন মামুন , খাগড়াছড়ি প্রতিনিধি //

    খাগড়াছড়িতে মো. তহিদুল আলম আভান নামের দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শিশুর মা তাকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে। এই ঘটনায় মা সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে জেলা শহরের শান্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে।

    খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তা মো. আব্দুল বাতেন জানান, আভানের বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। পরিবার নিয়ে খাগড়াছড়ি সদরের শান্তি এলাকায় ভাড়া থাকতেন তারা। তবে ঘটনার সময় মোস্তাফিজুর রহমান পানছড়িতে ছিলেন।আব্দুল বাতেন বলেন, ‘শুক্রবার রাতের কোনো এক সময় মা সাবিনা ইয়াসমিন ঘুমন্ত আভানকে বালিশচাপা দিয়ে হত্যা করে। সাবিনা ইয়াসমিনকে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে।’
    এই ঘটনায় সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে জানিয়ে আব্দুল বাতেন বলেন, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST