ঢাকাThursday , 14 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খুলনার পাইকগাছায় নার্সারিতে দুর্বৃত্তের তাণ্ডব, কেটে ফেলা হলো হাজারো লেবুর চারা।।

    admin
    May 14, 2026 3:47 pm
    Link Copied!

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নে এক নার্সারিতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় কয়েক হাজার লেবুর চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত নার্সারি মালিকের দাবি, এতে তাঁর প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
    ক্ষতিগ্রস্ত ব্যক্তি উপজেলার ৭ নম্বর গদাইপুর ইউনিয়নের বাসিন্দা জবেদ আলী গাজী (৫৮)। তিনি জানান, বুধবার (১৩ মে) রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাঁর নার্সারিতে প্রবেশ করে পরিকল্পিতভাবে লেবুর চারাগুলো কেটে ফেলে। নার্সারিতে বিভিন্ন প্রজাতির গাছ থাকলেও শুধু লেবুর চারাগুলোই নষ্ট করা হয়েছে।
    ভুক্তভোগী জানান, বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টার দিকে নার্সারিতে গিয়ে তিনি বিষয়টি দেখতে পান। পরে স্থানীয় লোকজনকে খবর দেন এবং পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
    জবেদ আলী গাজীর ভাষ্য, কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা আমি নিশ্চিত নই। তবে পরিকল্পিতভাবে আমার আর্থিক ক্ষতি করার উদ্দেশ্যেই এই তাণ্ডব চালানো হয়েছে বলে মনে করছি।স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, রাতের অন্ধকারে এ ধরনের ঘটনা উদ্বেগজনক। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
    এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
    পাইকগাছা থানা সূত্রে জানা গেছে, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST