ঢাকাFriday , 17 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গাইবান্ধায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণার চেষ্টায় তিন যুবক গ্রেপ্তার, ডলার প্রতারণা চক্রের তথ্য মিলেছে

    admin
    July 17, 2026 10:53 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার

    গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল ১৬ জুলাই ভোরে সাদুল্লাপুর উপজেলার ৫ নম্বর ফরিদপুর ইউনিয়নে আইনশৃঙ্খলা ডিউটিতে ছিল। এ সময় ফরিদপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে খবর পেয়ে ডিবি সদস্যরা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক তিন ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

    গ্রেপ্তাররা হলেন বরগুনার তালতলী উপজেলার মো. নাঈম (২০), রাকিবুল ইসলাম (১৮) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শেখ শাদিউল ইসলাম (২০)। বর্তমানে তারা ঢাকার খিলগাঁও এলাকায় বসবাস করতেন।

    ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে একটি ভুয়া সিআইডির অফিস আদেশ, দুটি BAOFENG ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশ লেখা একটি মাস্ক, সাত জোড়া গ্লাভস, সার্জিক্যাল ব্লেড ও কটন, একটি সিল প্যাড, সিআইডি সদস্যদের মতো ব্যবহারের পোশাক এবং একটি স্থায়ী মার্কার কলমসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, ঢাকায় পরিচিত এক দারোয়ানের মাধ্যমে তারা সাদুল্লাপুরের দড়িতাজপুর গ্রামের কথিত ডলার ব্যবসায়ী মো. কাদের ওরফে সুকটুর সঙ্গে পরিচিত হন। অভিযোগ অনুযায়ী, প্রথমে পরীক্ষামূলকভাবে কিছু ডলার নিয়ে ঢাকায় ভাঙিয়ে সত্যতা যাচাই করার পর তারা পরিকল্পনা করেন সিআইডি পুলিশের পরিচয় দিয়ে বিপুল পরিমাণ ডলার হাতিয়ে নেওয়ার।

    পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৬ জুলাই রাত ১টার দিকে তারা ভুয়া সিআইডি পরিচয়ে ডলারভর্তি একটি ব্যাগ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে। পরে চেয়ারম্যানের কার্যালয়ে রাখা হলে ডিবি পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

    এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা নং-১৬, তারিখ ১৭ জুলাই ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০, ১৭১, ৪১৯, ৪৪৮ ও ৩৪ ধারায় রুজু হয়েছে।

    পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে জড়িত সম্ভাব্য প্রতারণা চক্র এবং কথিত ডলার ব্যবসার বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST