মো: সিপাউর রহমান কুলাউড়া(মৌলভীবাজার) সংবাদদাতা :
কুলাউড়া থানা পুলিশ ও ব্যাব যৌথ অভিযান চালিয়ে ৩ বছরের সাজা প্রাপ্ত ১ জন আসামী ও ৪ জুয়াড়ীসহ ৭ জন আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। আটককৃত ৭ জনকে আজ শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়,জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, মৌলভীবাজার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি, চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, মৌলভীবাজার গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। তারই
ধারা বাহিকতায় বৃহস্পতিবার দিবাগত সাড়ে ১২ টায় কুলাউড়া থানা পুলিশ ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী সোহাগ মিয়া (৩০), পিতাঃ মন্তাজ আলী, হিংগাজিয়ার তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে। অপর অভিযানে পলাতক আসামী আলমাছ মিয়া, পিতাঃ শেখ মোঃ ইছাক আলী, সাং পুশাইনগর, মোঃ জুবায়ের আহমেদ জুবের, পিতাঃ মৃত হাজী ছনর আলী সুনু মিয়া, সাং ভুইগাওঁকে গ্রেফতার করা হয়। অপর দিকে RAB এর সহায়তায় অনলাইন জুয়া খেলরত অবস্থায় বৃহস্পতিবার রা দেড়টার দিকে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন রবিরবাজার মকবুল ব্রাদ্রার্স টেলিকম দোকান হতে, মকবুল হোসেন (৩০), মোঃ বাবুল মিয়া (২৮), মোঃ সোয়েব আহমেদ (৩৮) ও আব্দুল বাসিত (৩৬)কে অনলাইন জুয়া খেলার সরন্জামসহ আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে কুলাউড়া থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর ১৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।
কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান,
গ্রেফ্তারকৃত ৭ আসামীকে শুক্রবার দুপুরে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি ক্যাপশন: কুলাউড়া থানায় আটককৃত ৭ আসামী।

