ঢাকাWednesday , 13 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত।

    admin
    May 13, 2026 10:38 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।

    দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি), শ্যামনগর, সাতক্ষীরার আয়োজনে স্বেচ্ছাসেবকদের ০২ (দুই) দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (১২ মে ২০২৬) শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এই প্রশিক্ষণের প্রথম দিনের কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি খুলনার উপ-পরিচালক জনাব আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল,
    শ্যামনগর সদর ইউনিয়ন টিম লিডার আব্দুর রশীদ নান্টু, ভুরুলিয়া ইউনিয়ন টিম লিডার রফিকুজ্জামান মুন্না, পদ্মপুকুর ইউনিয়ন টিম লিডার জি এম মুহিবুল্লাহ,
    ৮নং ওয়ার্ড ইউনিট টিম লিডার দেবাশীষ গায়েন এবং
    ৯নং ওয়ার্ড ইউনিট টিম লিডার মোঃ হেলাল মাহমুদ।
    প্রশিক্ষণে ৮নং ও ৯নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের প্রথম দিনে দুর্যোগ পূর্ব প্রস্তুতি, জরুরি উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
    বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি করে এবং দুর্যোগকালীন সময়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়ক ভূমিকা রাখে।
    প্রশিক্ষণের প্রথম দিনটি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত ফলপ্রসূ হিসেবে অভিহিত করেন। আগামীকাল দ্বিতীয় দিনের প্রশিক্ষণের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST