ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি নির্বাচনে সিদ্ধান্ত জেলা পর্যায়ের হাতে

    admin
    August 26, 2025 7:53 pm
    Link Copied!

    সিরাজুল ইসলাম: জেলা প্রতিনিধি কক্সবাজার//

    কক্সবাজার জেলা বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, চকরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি নির্বাচনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। জেলা নেতাদের মতে, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে উচ্চপর্যায়ের নির্দেশনা ও প্রিয় নেতার মতামতের ভিত্তিতে।
    জেলা নেতৃবৃন্দ আরও জানান, দলের নীতিমালা অনুযায়ী উপজেলা কমিটির নেতৃত্ব নির্ধারণে গণতান্ত্রিক প্রক্রিয়া ও তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। তবে চূড়ান্ত মুহূর্তে একজন শীর্ষ নেতার একক সিদ্ধান্ত বা অনুমোদনের ভিত্তিতেই সভাপতি ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হবে।
    চকরিয়া উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, সভাপতি পদে একাধিক প্রার্থী মনোনীত হলেও সবাই অপেক্ষা করছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের জন্য। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে কৌতূহল ও আলোচনা বাড়ছে।
    দলীয় মহলে ধারণা করা হচ্ছে, আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলন-সংগ্রামে কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে দ্রুতই নতুন সভাপতি ঘোষণা করবে জেলা বিএনপি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST