ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চট্টগ্রামের অধিকাংশ সড়কের বেহাল দশা সংস্কার জরুরি

    admin
    August 25, 2025 12:00 am
    Link Copied!

    মোঃ সিরাজুল মনির, চট্টগ্রাম জেলা থে‌কে

    অতিরিক্ত বৃষ্টিপাত এবং নিম্নমানের কাজের কারণে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ সড়কের পিচ ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে এতে সড়কে চলাচল করে যানবাহন এবং পথচারীরা প্রতিনিয়ত ভোগান্তিতে রয়েছে।

    নগরীর অধিকাংশ সড়ক পরিদর্শন করে দেখা যায় আরাকান সড়ক আগ্রাবাদ সড়ক কুয়াইশ অক্সিজেন সড়ক মুরাদপুর অক্সিজেন সড়ক দুই নাম্বার গেট অক্সিজেন সড়ক চকবাজার সড়ক অলংকার সড়ক সহ অধিকাংশ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অধিকাংশ বৃষ্টিপাত এবং সড়ক নির্মাণের সময় নিম্নমানের কাজ করাতে এই গর্তের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

    সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা যায় এ বছর অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারণে পিছ ঢালাই উঠে গেছে এতে প্রায় সড়কে গর্তের সৃষ্টি হয়ে পানি জমে গেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ইতিমধ্যে নগরীর বিভিন্ন সড়ক পরিদর্শন করে খুব দ্রুত সংস্কার কাজ শুরু করার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং ইতিমধ্যে প্রকৌশল বিভাগ সংস্কার কাজ শুরু করে দিয়েছে। তবে বর্ষা কাল শেষ হলে পুরোপুরি বৃষ্টি থেমে গেলে পুরোদমে সংস্কার কাজ শুরু হবে বলেও প্রকৌশল বিভাগ সূত্র জানায়।

    সড়কের চলাচল গাড়ি যানবাহন এর ড্রাইভার এবং যাত্রী সাধারণ অভিযোগ করে জানায় সড়ক নির্মাণের সময় খুবই নিম্নমানের কাজ করার কারণে খুব দ্রুত সড়ক নষ্ট হয়ে যায় এতে বৃষ্টির পানি পড়ার সাথে সাথে ঢালাই নষ্ট হয়ে বড় বড় করতে সৃষ্টি হয়ে যায় এতে সড়কে চলাচল করে যানবাহন ও পথচারীদের সমস্যার সৃষ্টি হয় এবং জায়গায় জায়গায় যানজটের সৃষ্টি হয়। এতে প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছে সড়কগুলোতে চলাচল করে যানবাহন এবং যাত্রী সাধারণ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST