ঢাকাSunday , 29 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চলে গেলেন তুলশী বসু : বিভিন্ন মহলের শোক

    admin
    November 29, 2026 5:22 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর(যশোর):

    না ফেরার দেশে চলে গেলেন মণিরামপুর বাজার বনিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তুলশী বসু। শনিবার (২৮শে নভেঃ) সকাল আনুমানিক ৯টার দিকে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন বলে তার পরিবার সূত্রে জানা যায়।

    তিনি স্ট্রোক জনিত সমস্যায় কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মৃত্যু বরন করেন।

    তুলশী বসু মণিরামপুর বাজার বনিক সমিতির ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মণিরামপুর বাজার বনিক সমিতি,সংসদ সদস্য এড গাজী এনামুল হক (এমপি),মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন, মণিরামপুর রিপোর্টার্স ক্লাব,মণিরামপুর উপজেলা বিএনপি,মণিরামপুর পূজা উদযাপন পরিষদ ও ফোরাম সহ বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান ও ব্যাক্তিবর্গ।

    ‎শনিবার বিকাল ৪টায় তার মরদেহ নিজ বাসভবন তাহেরপুরে এসে পৌঁছালে এক হৃদয় বিধায়ক পরিস্থিতির সৃষ্টি হয়। আত্বীয় স্বজনদের আহাজারি ও তার মরদেহ শেষ বারের মতো দেখতে ছুটে যান বিশিষ্টজন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরে তাহেরপুর মহাশ্মশানে মৃত দেহের শেষ কার্য সম্পন্ন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST