ঢাকাSunday , 29 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফাঁসিয়াখালীতে ওয়ার্কশপ মালিককে অপহরণের অভিযোগ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

    admin
    November 29, 2026 2:31 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি: বান্দরবান

    বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজারের ওয়ার্কশপ মালিক মো. রিয়াজ উদ্দিনকে অপহরণের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, তাকে আটকে রেখে নির্যাতনের দৃশ্য দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
    পরিবারের সদস্যদের অভিযোগ, গতকাল সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করে রিয়াজ উদ্দিনকে মালুমঘাট এলাকায় ডেকে নিয়ে যায়। পরে রাতে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তিনি বিপদে রয়েছেন বলে জানানো হয়।
    স্বজনদের দাবি, আজ সকালে একই মোবাইল ফোন থেকে ভিডিও কল করা হয়। এ সময় রিয়াজ উদ্দিনকে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করার দৃশ্য দেখানো হয়। পাশাপাশি আজ দুপুর ২টার মধ্যে ৫০ হাজার টাকা পরিশোধ না করলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
    এ ঘটনায় রিয়াজ উদ্দিনের পরিবার চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারের সদস্যরা তাকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধারে লামা ও চকরিয়া উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
    পরিবারের আকুতি, দ্রুত ঘটনাস্থল শনাক্ত করে অভিযান পরিচালনার মাধ্যমে রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে নিরাপদে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।
    এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST