ঢাকাSunday , 29 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ‘দৈনিক প্রতিদিনেরসংবাদ পত্রিকায় ’-এ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ ভলান্টিয়ার ভ্যাকসিনেটর অ্যাসোসিয়েশনের

    admin
    November 29, 2026 12:22 am
    Link Copied!

    ​নীলফামারী প্রতিনিধি:

    ​গত ২৭ নভেম্বর ‘দৈনিক প্রতিদিন’ পত্রিকার প্রথম পাতায় “ছাগল-ভেড়ার ৫৩ লাখ হেলথ কার্ড: প্রাণিসম্পদের প্রকল্পে পুকুরচুরি” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভলান্টিয়ার ভ্যাকসিনেটর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি।
    ​সংগঠনটির পক্ষ থেকে এক প্রতিবাদলিপিতে জানানো হয়, উক্ত প্রতিবেদনে “ভলান্টিয়ার ভ্যাকসিনেটরদের ৫ থেকে ৪০ শতাংশ টাকা কর্মকর্তাদের পকেটে” এবং টিকা দেওয়ার দায়িত্বে থাকা কর্মচারীদের বেতনের টাকা আত্মসাৎ ও ছাগল-ভেড়ার হেলথ কার্ড নিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
    ​প্রতিবাদলিপিতে বলা হয়, গত সরকারের আমল থেকে শুরু করে অদ্যাবধি কোনো খামারিকে ছাগল বা ভেড়ার হেলথ কার্ড দেওয়া হয়নি। এছাড়া এই প্রকল্পের কোনো ধরনের অনিয়ম বা অর্থ আত্মসাতের সাথে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, ‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’-এর প্রকল্প পরিচালক (পিডি) ডা. অমর জ্যোতি চাকমা কিংবা প্রাণিসম্পদের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নন।
    ​কেন্দ্রীয় কমিটি জানায়, মহাপরিচালক এবং প্রকল্প পরিচালক ডা. অমর জ্যোতি চাকমা অত্যন্ত সৎ ও দক্ষ কর্মকর্তা। তাঁদের সঠিক তত্ত্বাবধানে সারা দেশে প্রায় ৪ হাজার ৫৮০ জন ভলান্টিয়ার ভ্যাকসিনেটর নিষ্ঠার সাথে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। প্রকল্প শুরু হওয়ার পর থেকে আজ অবধি কোনো ভ্যাকসিনেটরের প্রাপ্য সম্মানী বা পারিশ্রমিক কম দেওয়া হয়নি; বরং প্রত্যেকেই নিয়মিতভাবে তাঁদের পূর্ণাঙ্গ পারিশ্রমিক বুঝে পাচ্ছেন।
    ​মাঠপর্যায়ের প্রকৃত তথ্য যাচাই না করে এমন মনগড়া সংবাদ প্রকাশ করায় প্রকল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল কর্মকর্তাদের সম্মানহানি ঘটেছে বলে দাবি করে সংগঠনটি। সাংবাদিকতার নীতিমালা ও বস্তুনিষ্ঠতার স্বার্থে ‘দৈনিক প্রতিদিন’ কর্তৃপক্ষকে উক্ত সংবাদের প্রতিবাদলিপিটি যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন সারা দেশের ৪ হাজার ৫৮০ জন ভলান্টিয়ার ভ্যাকসিনেটর।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST